মার্ভেলসের নতুন ওয়েব সিরিজে এমিলিয়া ক্লার্ক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
শুরু হতে চলেছে মার্ভেলস-এর নতুন সুপারহিরো ওয়েব সিরিজ। নাম ‘সিক্রেট ইনভেশন’। এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে ‘গেম অফ থ্রোনস’ সিনেমা খ্যাত অভিনেত্রী এমিলিয়া ক্লার্ককে। এই ছবির মাধ্যমেই মার্ভেলসের জগতে পা রাখতে চলেছেন এমিলিয়া। যদিও ছবিতে তার অভিনীত চরিত্রের নাম বা অন্য বিষয়ে কিছুই জানা যায়নি এখনও।
এই ওয়েব সিরিজে এমিলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে স্যামুয়েল এল জ্যাকসন, বেন মেন্ডেলসন, কিংসলে বেন আদির এবং অস্কারজয়ী অভিনেত্রী অলিভিয়া কোলম্যান-কে। ‘সিক্রেট ইনভেশন’ ওয়েব সিরিজ নিয়ে এমিলিয়াও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
জানা গেছে, এই সিরিজের মুখ্য ভিলেনের চরিত্রে অভিনয় করছেন বেন আদির। মার্ভেলের অন্যান্য ওয়েব সিরিজের দায়িত্ব সামলানোর পর ‘সিক্রেট ইনভেশন’ এও প্রযোজকের চেয়ারে রয়েছেন কেভিন ফেইজ। সিরিজের গল্প লেখা ও যৌথ প্রযোজক রূপে দেখা যাচ্ছে কাইল ব্র্যাডস্ট্রিটকে। ডিজনি+ চ্যানেলেই স্ট্রিমিং হবে এই ওয়েব সিরিজ।
উল্লেখ্য, গত বছরই মার্ভেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এই ওয়েব সিরিজের কথা। ‘সিক্রেট ইনভেশন’-এ ‘নিক ফিউরি’-এর চরিত্রেই আবার একবার দর্শকদের সামনে হাজির হবেন স্যামুয়েল এল জ্যাকসন। মার্ভেলের অন্যান্য ছবিতে তার অভিনীত বিখ্যাত চরিত্র এটি। পাশাপাশি বেন মেন্ডেলসনকেও ‘স্ক্রাল ট্যালস’ এর ভূমিকায় দেখা যাবে।
প্রসঙ্গত, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিনেমায় এভাবেই বড়পর্দায় হাজির হয়েছিলেন বেন। যা বিপুল পরিমাণ দর্শকদের মন জয় করেছিল।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী