মালয়েশিয়ায় করোনার নতুন ক্লাস্টার জোন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের নতুন করে আরও তিনটি ক্লাস্টার শনাক্ত করা হয়েছে। গত ৯ জুন কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) প্রত্যাহারের পর বাংলাদেশীদের আবাসস্থল থেকে এই প্রথম ক্লাস্টারগুলো শনাক্ত করা হলো।
শনাক্ত হওয়া ক্লাস্টারগুলো হল, কুয়ালালামপুরের বুকিত বিনতাং, সেলাঙ্গরের হুলু লাঙ্গাতের একটি কনডমিনিয়াম ও সারওয়াকের কুচিংয়ের একটি নির্মাণ সাইট।
এসময় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের ক্লাস্টারে করোনায় আক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জনই বাংলাদেশী এবং অন্য একজন স্থানীয় নাগরিক রয়েছে বলে জানানো হয়।
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) বিকালে করোনা সংক্রান্ত নিয়মিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. নূর হিশাম আবদুল্লাহ।
তিনি জানান, নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার ঘটনাকে মালয়েশিয়ায় লকডাউন শিথিলের ক্ষেত্রে সতর্ক বার্তা হিসেবে মনে করা হচ্ছে। এমন সময় এই নতুন নতুন ক্লাস্টার পাওয়া যাচ্ছে যখন মালয়েশিয়া অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় সচল হতে শুরু করেছে এবং মানুষ কাজে ফিরতে শুরু করেছেন।
তিনি আরও জানান, এবারের নতুন শনাক্ত হওয়াদের কোনও লক্ষণ ছিল না। এর আগে করোনা পজিটিভিদের যে ধরনের লক্ষণ বা উপসর্গ ছিল যেমন, জ্বর বা কাশি ছিল না। কারণ স্বাস্থ্য কর্মকর্তাদের পরীক্ষায় পজিটিভ আসার পরই তাদের কথা জানা যায়। সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত ও স্বাস্থ্য পরীক্ষার জন্য খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে তিনি আশা প্রকাশ করেন, আমরা যদি সবাই কোভিড -১৯ রোগীদের অন্যের সাথে মিশ্রণ রোধ করতে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিগুলির (এসওপি) অনুসরণ করি সম্ভবত আমরা আগামি একমাসের মধ্যে শূন্যের কোটায় পৌঁছাতে পারবো এবং এটি আমাদের উদ্দেশ্য।
এদিকে, দেশটিতে বুধবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৯৬ জন। মারা গেছে ১২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮ হাজার ২৩১ জন।
উল্লেখ্য, ১০ জুন থেকে চলমান রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) নামের এ লকডাউন আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাখার ঘোষণায় অনেকটাই স্বাভাবিক হয়ে চলছিল মালয়েশিয়ার জনজীবন।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে