ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৩:৫৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

মালিতে গোলার আঘাতে মেয়েশিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৮ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালিয়ানের প্রাচীন নগরী টিম্বকটুতে শনিবার গোলার আঘাতে এক শিশু নিহত ও অন্তত দুইজন আহত হয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, শনিবার বিকাল সাড়ে পাঁচটায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী টিম্বকটু শহর লক্ষ্য করে গোলা বর্ষণ করলে তা মালিয়ান সলিডারিটি ব্যাঙ্কের অদূরে বাজারের কাছে গিয়ে পড়ে। চার  বেসামরিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় একজন নির্বাচিত কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের ছোঁড়া দুটি গোলা টিম্বকটু শহরের কেন্দ্রে আঘাত হানলে ১১ বছর বয়সী একটি মেয়ে শিশু প্রাণ হারায়।

ওই কর্মকর্তা আরো বলেন, আহতদের মধ্যে চার বছরের একটি মেয়ে শিশুও রয়েছে।

এদিকে হাসপাতাল সূত্র একটি মেয়ে শিশুর মৃত্যু নিশ্চিত করেছে।