মালয়েশিয়ায় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে হাইকমিশন
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৫ এএম, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নারীদের বয়সভিত্তিক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখন মালয়েশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। দলটিকে সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবর্ধনার আয়োজন করে হাইকমিশন।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ক্রিকেটারদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ দলের ১৮ জন ক্রিকেটার ছাড়াও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, কোচিং স্টাফের সদস্যরা, মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৈয়দ আজিজ ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ সংবর্ধনায় উপস্থিত ছিলেন।
তরুণ ক্রিকেটারদের উদ্দেশে হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি ও অন্য দেশের সঙ্গে সেতুবন্ধনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশের ক্রিকেট দল। এসময় তিনি বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। অন্তর্বর্তী সরকার ক্রীড়াক্ষেত্রে, বিশেষত মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নানা উদ্যোগ নিচ্ছেন বলে উল্লেখ করেন হাইকমিশনার।
মালয়েশিয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের সফল অংশগ্রহণ এদেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার। তিনি আসরে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন।
সবশেষে ক্রিকেট দলের ক্যাপ্টেন সুমাইয়া ও বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





