মায়ের পা ধুয়ে সম্মান জানালো পাঁচ শতাধিক শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩১ পিএম, ৮ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
আন্তর্জাতিক মা দিবস আজ (৮ মে)। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের, সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
মা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের মাঠে উপস্থিত ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক। মাঠের মাঝখানে দুই সারিতে পেতে দেয়া চেয়ারগুলোতে একে একে এসে বসলেন মায়েরা। এরপর পানিভর্তি মগ নিয়ে এসে চেয়ারে বসা মায়েদের পা ধুয়ে সম্মান জানিয়েছে সন্তানেরা।
এমন এক ব্যতিক্রম আয়োজনের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পালিত হলো আন্তর্জাতিক মা দিবস। রোববার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত স্টার মডেল স্কুল মাঠে মা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে এটি ছিল অন্যতম।
স্কুলটির পরিচালক রেজাউল ইসলাম জানান, এর মাধ্যমে মায়ের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ ও ভালাবাসা বাড়বে। মা দিবসে এজন্য অন্যান্য কর্মসূচির মধ্যে এটির আয়োজন করা হয়েছে।
এর আগে সকালে কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন স্টার মডেল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. সৈয়দ আলম, পরিচালক রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক তাজিম উদ্দীন, সমাজকর্মী সামশুজ্জামান, সাংবাদিক এস এম মশিউর রহমান প্রমুখ এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক




