ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মায়ের বিরুদ্ধে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে মায়ের বিরুদ্ধে শিশুকে (৬ মাস) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের আল-আমিন ও মিম দম্পতির ছেলে আব্দুল্লাহ (৬ মাস)।

নিহতের বাবা জানান, আমার বউ আমার ছেলেকে হত্যা করেছে। এ ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার বউ বিভিন্ন সময় আমাকে দেখে নেবে, আমার সন্তানকে দেখে নেবে বলে হুমকি দিত। প্রায় তিন মাস আগে আমার শিশু সন্তানকে রেখে সে চলে যায়। পরে আমার বিরুদ্ধে সে কুষ্টিয়া কোর্টে গিয়ে যৌতুকের মামলা দায়ের করে।

তিনি আরও জানান, গত মাসের ২৯ তারিখে কোর্টে মামলাটি মীমাংসা করা হয়। পরে তাকে আবার ফিরিয়ে আনি। পরে আরও দুই বার সে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। পথ থেকে ফিরিয়ে এনেছি। আমার পরিবারকে ফাঁসাতে মিম নিজের সন্তানকে হত্যা করেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, সোমবার বিকেলে ছয় মাসের একটি শিশু মারা গেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পরিবারের মধ্যে রেষারেষি ছিল। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্ত মা মিম ও তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। ইতোমধ্যে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।