মায়ের বিয়ের অনুষ্ঠানে কী করলেন আইরা?
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রেম-ভালোবাসা মানে না কোনো বাধা। তাই মাঝেমধ্যেই প্রেম ছাড়িয়ে যায় ধর্মের গণ্ডিকেও। তেমনি প্রেমে মজেছিলেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি আর বাংলাদেশের অভিনেত্রী মিথিলা। যে প্রেম পরিণয় পেতে বাধা হতে পারেনি কাটা তারের বেড়াও। বছর খানেকের মতো প্রেমের পর গত বছরের ৬ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
সে সময় ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি করে বিয়ে করেন সৃজিত-মিথিলা। এরপর থেকে বেশ ভালোভাবেই চলছে তাদের সংসার। বিয়ের পরদিনই হানিমুন করতে সুইজারল্যান্ড গিয়েছিলেন তারা। কিন্তু তাদের বিবাহোত্তর সংবর্ধনা বাকি ছিলো। অবশেষে শনিবার সৃজিতের রাজকুটিরে হয়ে গেলো তাদের বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠান। যেখানে বসেছিল তারার হাট। কিন্তু এতো লোকের ভীড়ে কী করলেন মিথিলার একমাত্র মেয়ে আইরা?
এমন প্রশ্ন এখন অনেকের মনে। জানা গেছে,বিবাগহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠানের আগে হোলি খেলায় মেতেছিলেন সৃজিত, মিথিলা ও মিথিলার মেয়ে আইরা। সুন্দর এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিত নিজেই।
সুন্দর মুহূর্তটি শেয়ার করে সৃজিত লিখেছেন কবীর সুমনের একটি গানের কয়েকটা লাইন। যেখানে লেখা আছে- তোমার কথার রং কি লাল? হলুদ সবুজ হালকা নীল/ বুঝিবা শুভ্র শরৎকাল/ তোমার কথার শঙ্খচিল।
মাঝে মধ্যেই নিজের জীবনের নানান মুহূর্তগুলি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সৃজিত-মিথিলা। শনিবার বিয়ের রিসেপশন পার্টিতে বন্ধুদের নিয়েও খুশিতে মেতে উঠেছিলেন তারা। সেখানে তাদের মধ্যমনি ছিলো আইরা। সেই সব ছবিও প্রকাশ্যে এসেছে সোস্যাল মিডিয়ার বৌদলতে।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








