ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১০:৫২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মায়ের মত সেজে ছবি শেয়ার করলেন সারা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সদ্যই মুক্তি পেয়েছে সারা আলি খান এবং কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘লাভ আজ কাল’। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিটি দর্শকের মনে প্রথমে জায়গা করতে পারেনি।

আগের ‘লাভ আজ কাল’ এর সঙ্গে অনেকেই তুলনা করেছেন। কেউ কেউ আবার প্রথম ছবিটিই ভাল বলছেন। ‘লাভ আজ কাল’ এর প্রথম ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন ও সাইফ আলি খান।

তবে সারা ও কার্তিক মন দিয়ে করেছেন এই সিনেমাটি। তাই সারার মন ফুরফুরে। নবাব পুত্র সাইফ আলি ও অমৃতা সিংয়ের ডিভোর্সের পর সারা ও তার ভাই মা অমৃতার সঙ্গেই থাকেন। দুই ছেলে মেয়েকে যত্নে বড় করেছেন অমৃতা। তাই মেয়ে যে মায়ের মতোই হতে চাইবে এইটাই স্বাভাবিক।

আর সেই জন্য মায়ের মতো সেজে সারা ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, যেমন মা, তেমন মেয়ে। ইতোমধ্যেই ৫ লাখ লাইক ছাড়িয়েছে এই ছবি।

-জেডসি