মায়ের সঙ্গে কমনওয়েলথ গেমসে থাকার অনুমতি পাননি ফাতিমা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৩ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
চলতি বছর নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপে আলোচিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ ও তার শিশু কন্যা ফাতিমা। দুই চিরপ্রতিদ্বন্ধী দল ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফাতিমাকে নিয়ে মেতে ওঠেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এমন কী তার ছবি নজর কাড়ে সবার।
বিশ্বকাপে ড্রেসিং রুমে থাকার অনুমতি পান বিসমাহ’র মা ও তার মেয়ে। তবে এবার আর হচ্ছে না। আগামী ২৫ জুলাই বার্মিংহামে শুরু হতে যাওয়া কমনওয়েলথ গেমসে মেয়েকে সঙ্গে রাখার অনুমতি পাননি বিসমাহ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এরই মধ্যে কমনওয়েলথ গেমসের (সিডব্লিউজি) বরাবর আবেদন করলেও নাকচ করা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো।
পিসিবি বিসমাহ মারুফের মা ও মেয়েসহ ২২ সদস্যের দলের জন্য অনুমতি চাইলে সেখান থেকে দুজনকে বাদ দেয়। এমন অবস্থায় পিসিবি সাপোর্ট স্টাফের কাউকেও বাদ দিতে পারছে না।
গত বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসমাহ’র মেয়ে ও তার নানিকে সঙ্গে রাখার অর্ধেক খরচ বহন করে। পাকিস্তান নারী ক্রিকেটের আসন্ন মৌসুমের জন্যও একই নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে।
এ নিয়ে বিসমাহ মারুফ বলেছেন, ‘আমার ক্যারিয়ার জুড়ে এবং বিশেষ করে ফাতিমার জন্মের পর আমাকে খেলা চালিয়ে যাওয়া ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করার জন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। একটা সময় আমি আমার ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু পিসিবি নিশ্চিত করেছিল যে মাতৃত্ব নীতি প্রবর্তনের মাধ্যমে এটি কখনই সমস্যার বিষয় না। যা আমাদের নারীদের জন্য খেলাটিকে আরও সহজ করে দিয়েছে। আমি আমার পরিবারকে এবং বিশেষ করে আমার স্বামী আবরারকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমার ক্যারিয়ার জুড়ে দারুণ সমর্থন করেছেন এবং আমাকে পাকিস্তানের হয়ে খেলা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন।’
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











