মা ও মাতৃভূমি
আবেদীন জনী | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৪ পিএম, ১১ অক্টোবর ২০১৭ বুধবার
ছোট্ট খোকা স্বপ্নে সেদিন গেল পরির দেশে
শুভ সম্ভাষণ জানাল হাজার পরি এসে।
পরিরা তো বড্ড খুশি মানবখোকা পেয়ে
সবাই মিলে কী আনন্দ করল নেচে-গেয়ে!
পরির রানী বলল এসে আমার সাথে চলো
তোমার কী কী প্রিয় জিনিস, কী খেতে চাও বলো।
এমন কিছু চাও যদি চাও পাওনি কভু কাছে
সেই জিনিসও দেবো এসো আমার দেশে আছে।
সোনার খাটে আরাম করে ঘুমুবে রোজ রাতে
পরিখুকি করবে বাতাস, সুখ পাবে খুব তাতে।
সারাবেলা ঘুরবে তুমি সোনার জুতো পায়
রুপোর সড়ক, হীরের পাহাড়-দেখবে যা মন চায়।
খিদে পেলে মুখের কাছেই পাবে মজার ফল
তৃষ্ণা পেলেই আকাশ থেকে পড়বে মুখে জল।
মনটা তোমার ভরবে খোকা হরেক ফুলের ঘ্রাণে
দিবস-যামি সুখের দোলা লাগবে দেহে-প্রাণে।
বলল খোকা, এই দেশেতেই থাকব এসব পেলে
কাটবে জীবন অনেক সুখে নিত্য হেসে-খেলে।
খোকার কথায় সকল পরি খুব আনন্দ পায়
পরিরাজ্যে থাকুক খোকা-সেই তো ওরা চায়।
অবশেষে পরির দেশে থেকেই গেল খোকা
কত্ত রূপের দেশ যে এটা, যায় না লেখাজোখা।
হাজার পরি নৃত্য করে খোকার চারিপাশে
পরিরানীর আদরে সে সুখের ভেলায় ভাসে।
সোনার খাটে ঘুমায় খোকা, রুপোর থালায় খায়
এরচে’ বেশি সুখের জীবন কেউ কখনো পায়?
কিন্তু সেদিন হঠাৎ খোকার মনটা হলো ভার
অনেক সুখের পরির দেশেও ভাল্লাগে না তার।
রূপভরা ওই দেশটাজুড়ে ঘুরল যথাতথা
খোকার মনে পড়ল তবু মা ও মাটির কথা।
আর দেরি নয়, একনিমিষেই নিজের দেশে ফেরা
বুঝল খোকা মা’র আদর ও মাতৃভূমিই সেরা।
মাতৃভূমির সুখের সমান নেইকো প্রিয় সুখ
এই ভুবনে মায়ের মতো নেইকো প্রিয় মুখ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



