ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০৩:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মা দিবসের নাটক ‘আপন কথা’

আপডেট: ০২:২৮ পিএম, ৯ মে ২০১৫ শনিবার

photo-1431152463স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কাল ১০ মে রোববার ‘মা দিবস’। দিবসটিকে সামনে রেখে এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে মা দিবসের বিশেষ নাটক ‘আপন কথা’। নাটকটিতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, মাজনুন মিজান, তানজিন তিশা, রবিন প্রমুখ। মা আর মেয়ে, মাধবী আর রূপা। দু’জনের ছোট্ট সুখের সংসার। মাধবী একাই সারাদিন পরিশ্রম করে যতটুকুই উপার্জন করে তা দিয়েই সংসার চলে। রূপার জন্য জোটে নতুন জামা, কসমেটিকস, পড়াশোনার খরচ, গল্পের বই কেনা, সিনেমা দেখা ইত্যাদি। নিজের দিকে তাকানোর কোনো সময় নেই মাধবীর। রূপার সাথে দারুণ সম্পর্ক তানিমের। ওরা পরস্পরকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু মা মাধবী সবসময় মেয়েকে সাবধান করে, ভেবে-চিন্তে পথ চলতে বলে। এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প। ০৯.০৫.২০১৫