ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৩৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মা দিবসে সাবিনা ও বাঁধন

আপডেট: ০২:৩৩ পিএম, ৯ মে ২০১৫ শনিবার

untitled-19_135724স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মায়ের চেয়ে আপন কেহ নাই। মা-ই জীবনের সেরা মানুষ। তিনিই সবচেয়ে আপন, তিনিই বন্ধু। মায়ার বাঁধনে মা বেঁধে রাখেন মেয়েকে। সাবিনা ইয়াসমিনও তার কন্যা বাঁধনকে বেঁধে রেখেছেন আপন মায়ায়। মা মেয়ের বাঁধন নিয়ে মা দিবস উপলক্ষে তৈরি হলো বিশেষ অনুষ্ঠান ‘মাকে মনে পড়ে’। অনুষ্ঠাটি সাজানো হয়েছে কয়েকটি বিভাগে। আলোচনায় উঠে এসেছে মা-মেয়ের জীবনের কিছু গল্প। থাকছে সাবিনা ইয়াসমীন ও বাঁধনের খালি গলায় গাওয়া মাকে নিয়ে গান। অনুষ্ঠানে আরও তুলে ধরা হয়েছে একজন রত্নগর্ভা মায়ের সংগ্রামী জীবনকাহিনী। একজন মা কীভাবে তার সন্তানকে নানা প্রতিকলতার মধ্যেও মানুষ করেছেন তারই প্রতিচ্ছবি উঠে এসেছে প্রতিবেদনে। এ ছাড়া রয়েছে কষ্ট আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বৃদ্ধাশ্রমে জীবনের শেষ দিনগুলো কাটানো অভিমানী মায়েদের মর্মগাঁথা। এটিএন বাংলায় ১০ মে রাত ১১টায় প্রচার হবে ‘মাকে মনে পড়ে’। পরিকল্পনা ও উপস্থাপনায় রুকসানা কবীর কাকলী, পরিচালনায় রাসেল মাহমুদ। ০৯.০৫.২০১৫