মা-বাবাকে ভরণ-পোষণ না দেয়ায় ছেলে-বউ কারাগারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় মা-বাবার ভরণ-পোষণের মামলায় ছেলে এবং পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর আদালতে নেয়া হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির বিকাশ (৩২) ও তার স্ত্রী রেহেনা খাতুন (২৯)।
বৃহস্পতিবার জীবননগর উপজেলা শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের রুহুল আমিন (৭০) ও তার স্ত্রী বৃদ্ধা মোছা. রিনা বেগমের (৬৫) ভরণ-পোষণের খরচ দেয় না দুই ছেলে বিকাশ ও আলামিন। এর ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা।
রুহুল আমিন বলেন, ‘খাওয়ার টাকা চাইলে আমার দুই ছেলে ও তাদের স্ত্রীরা মারধর করে। ছেলে ও ছেলে বউদের হাতে মার খাওয়ার পর আমি দর্শনা থানায় পুলিশকে জানাই। পরে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করি।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবির বলেন, বৃদ্ধ মা-বাবার এই ঘটনা শুনে তাদের দুই ছেলে ও দুই পুত্রবধূসহ পাঁচ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা নেয়া হয়। বৃহস্পতিবার তাদের এক ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



