ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন ভোটের দিন মেট্রোরেল চলবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি

মা-বাবা হারা নবজাতককে বড় করতে চান বৃদ্ধ দাদা-দাদি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ত্রিশালের কোর্টভবন এলাকায় ট্রাকের চাপায় নিহত হওয়া অন্তঃসত্ত্বা রত্না বেগমের নবজাতক শিশুটির দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। তবে নবজাতককে নিজেদের কাছে রেখেই বড় করতে চান বৃদ্ধ দাদা-দাদি।

দাদা মোস্তাফিজুর রহমান বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। ছয় বছর ধরে কাজ করতে পারি না। আগে রাজমিস্ত্রির কাজ করতাম। এখন মাসে ৪৫০ টাকা সরকারি ভাতা পাই। তবে নিজের কাছে রেখেই মা-বাবা হারানো নাতিকে লালন-পালন করতে চাই আমরা।

শনিবার (১৬ জুলাই) বিকেলে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্টভবন এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় মারা যান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম (৪২), মা রত্না বেগম (৩২) ও ছয় বছর বয়সী বোন সানজিদা।

নবজাতকটি ময়মনসিংহ নগরের চরপাড়া এলাকার লাবীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের মালিক মো. শাহ জাহানের বাড়ি রায়মনি গ্রামে। তিনি শনিবার নবজাতকটির চিকিৎসার দায়িত্ব নেন।

তিনি জানান, নবজাতকটির হাত ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়েছে। তবে এখন সে বেশ ভালো আছে।