ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২:২৭:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকা থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

জিএমপি সদর থানার ওসি ( তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, শিশুসহ এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি জানান, শিশুটির গলার সামনের দিকে এবং নারীর গলার পাশে কাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের অন্য কোথাও গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত নারীর পরনে মেরুন রঙের বোরকা ও শিশুটির গায়ে কালো রঙের জামা রয়েছে।