মা রুনার সুরে গাইলেন মেয়ে তানি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সুরে গান গাইলেন তার মেয়ে তানি লায়লা। গানের শিরোনাম ‘আমি কেন তোমারই হয়ে গেছি’। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। সম্প্রতি লন্ডনে রাজা কাশেফের স্টুডিওতে এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে বরেণ্যশিল্পী রুনা লায়লা বলেন, ‘মেয়ের জন্য সুর করা, এটা অন্যরকম এক অনুভূতি। গানের কথাগুলো চমৎকার। চেষ্টা করেছি, কথার সঙ্গে মিলিয়ে সুন্দর একটি সুর করার। গানটি ওর কণ্ঠে দারুণ হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’
‘আমি কেন তোমারই হয়ে গেছি’ গানের মধ্য দিয়ে প্রায় ১৪ বছর পর গানে ফিরলেন তানি লায়লা। তিনি জানান, শিগগিরই গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে ভিডিও আকারে প্রকাশ হবে।
এদিকে, সম্প্রতি নিজের সুরে গান গেয়েছেন রুনা লায়লা। গানের শিরোনাম ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’। কবির বকুলের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানটি শিগগিরই প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশন-এর ব্যানারে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







