মা হচ্ছেন এমা স্টোন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
মা হতে যাচ্ছেন ‘লা লা ল্যান্ড’খ্যাত অভিনেত্রী এমা স্টোন। তবে এখনো এই বিষয়ে মুখ খুলেননি অভিনেত্রী। মার্কিন গণমাধ্যমের বরাতে এতটুকু তথ্যই জানা যায়।
প্রেমের খবরও শুরুতে জানাননি এমা। যদিও পরে ২০১৯ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে সে খবর জানিয়েছিলেন এমা ও ডেভ। ঘরের খবর পরকে জানাতে নারাজ এই অভিনেত্রী তাই এখনই কিছু বলতে নারাজ।
এমা কিছু বলতে না চাইলেও গোটা হলিউডকে সে খবর জানিয়ে দিয়েছেন ডেইলি মেইলের এক আলোকচিত্রী। গত ৩০ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের সেই আলোকচিত্রীর চোখ আটকে যায় এমা স্টোনের দিকে। এক বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন এই অভিনেত্রী। তার স্ফীত পেট চোখ এড়ায়নি সেই আলোকচিত্রীর। আর সেই খবর মুহূর্তেই প্রকাশ করে দেন। অভিনেত্রী এমা স্টোন ও তাঁর স্বামী কমেডিয়ান ডেভ ম্যাকক্যারির ঘরে আসছে প্রথম সন্তান।
ইউ এস উইকলিকে এমার একটি সূত্র জানিয়েছে, মা হওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত এমা। ক্রমেই তিনি আরও রূপবতী হয়ে উঠছেন। নিজের ও সন্তানের স্বাস্থ্য ঠিক রাখতে নিজের পরিচর্যাও করছেন।
টেলিভিশন অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিভাগীয় পরিচালক ডেভ ম্যাকক্যারি। এই অনুষ্ঠানের মাধ্যমেই এমার সঙ্গে তার পরিচয়। ২০১৯ সালে তারা বাগদান করেন। গত বসন্তে দুজনের বিয়ে হওয়ার কথা। কিন্তু করোনার কারণে সেটি পিছিয়ে যায়। পরে অবশ্য লুকিয়ে বিয়ে করেন দুজন। আর এমা যে হঠাৎ করেই মা হয়েছেন, এমনটি নয়। আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সংসারে মনোযোগী হচ্ছেন তিনি। বন্ধু অভিনেত্রী জেনিফার লরেন্সকে জানিয়েছিলেন সেটা। বলেছিলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানের ব্যাপারে আমার ধারণা বদলে গেছে। আমি কখনোই সন্তান নিতে চাইনি। যখন ছোট ছিলাম, তখন ভাবতাম, কখনো বিয়েই করব না। কখনো বাচ্চাও হবে না। বয়স বাড়ার পর মনে হচ্ছে, আমি সত্যিই সন্তানের মা হতে চাই।’
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






