মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বৃহস্পতিবার (২৭ আগসট) এই খুশির খবর ভক্তদের মাঝে শেয়ার করে নিলেন আনুশকা-বিরাট দম্পতি।
এদিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে স্বামী বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন আনুশকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'অবশেষে আমরা এখন তিনজন। সে আসছে ২০২১ সালের জানুয়ারিতে।' একই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন বিরাট কোহলিও।
আনুশকা ক্যাপশনে স্পষ্ট করে কিছু না বললেও, ভক্তদের বোঝার বাকি নেই যে বিরুস্কার পরিবারে নতুন সদস্য আসছে। তাদের দু'জনের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা।
নায়িকার মা হওয়ার খবরে স্বস্তির হাওয়া বইছে টিনসেল টাউনেও। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট, তাপসী পান্নু, সামান্থা আক্কিনেনি, মৌনি রায় ও সানিয়া মির্জা সহ অনেকেই।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক রোমে গাঁটছাড়া বাঁধেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। লকডাউনের দিনে নিজেদের কাটানো একান্ত মুহুর্তের নানা ছবি ও ভিডিও ভক্তদের মাঝে শেয়ার করে নিতেও ভোলেননি তারা। আপাতত নতুন সদস্যের অপেক্ষায় প্রহর গুনছেন এই পাওয়ার কাপল।
-জেডসি
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







