মা হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাসের বিয়ে ভাঙনের খবরে বলিউডসহ পুরো মিডিয়াপাড়া সরব ছিল। কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নতুন এক খবরের আভাস দিয়ে রাখলেন এই অভিনেত্রী। তার এ আভাস বুঝতে বাকি নেই অনুরাগীদের জন্য।
ইন্টারনেটভিত্তিক প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নিকের ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’ নামে এক অনুষ্ঠান। সে অনুষ্ঠানে জোনাস পরিবারের সদস্যরা একে অপরকে নিয়ে মজা করেন। প্রিয়াঙ্কা সেখানে তার এবং নিকের বিয়ে নিয়ে বলেন, ‘লোকে তো ভাবে আমাদের সম্পর্কটি মানুষকে দেখানোর জন্য। এ পরিবারে আমরাই একমাত্র দম্পতি, যাদের কোনো সন্তান নেই এখনও। উই আর এক্সপেক্টিং আ... (অপূর্ণ বাক্য)।
তার এ অপূর্ণ একটি কথাই জল ঢেলে দিয়েছে সোমবার তৈরি হওয়া বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে। নেটিজেনদের ধারণা, শীগ্রই মা হতে চলেছেন এই অভিনেত্রী। দ্রুতই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেবেন প্রিয়াঙ্কা।
এদিকে বিয়ের পরেই প্রিয়াঙ্কা তার স্বামী নিকের পদবি জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন দেখতে পাওয়া যায়। উধাও হয় ‘জোনাস’ এবং ‘চোপড়া’। তিনি ফিরে গেলেন কেবল নিজের নামে। নিজের পদবিও নেই সেখানে। ব্যস, বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত পেয়ে চিন্তায় অনুরাগীরা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









