মা হারালেন অভিনেত্রী কৌশানী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
মা হারালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
শনিবার গভীর রাতে সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানীর মা। তার বয়স হয়েছিল ৫০ বছর।
দুঃসংবাদটি নিশ্চিত করে কৌশানী কলকাতার গণমাধ্যমকে জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটি চিরতরে হারিয়ে গেছেন। জীবনের বড়ই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এ অভিনেত্রী।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে।পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে সল্টলেকের হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ছুটে যান কৌশানী। খবর পেয়ে ছুটে যান কৌশানী 'প্রেমিক' অভিনেতা বনি সেনগুপ্তও। হাসপাতালে রাত থেকেই কৌশানীর পাশে ছিলেন বনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে কৌশানির। পশ্চিমবঙ্গের বিধানসভার আগে তৃণমূলে যোগ দেন তিনি। মুকুল রায়ের বিপরীতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হন কৌশানী। প্রায় ৩৫ হাজার ভোটে হেরে যান। সেই সময়ও অভিনেত্রীর পাশে ছিলেন তার মা। মা ও বাবাকে নিয়েই ভোট দিতে যান তিনি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










