মিজোরামের সর্বকনিষ্ঠ বিধায়ক কে এই তরুণী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের মিজোরাম প্রদেশের বিধানসভার নির্বাচনে জয়ী হয়ে সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছেন এক তরুণী। ৩২ বয়সি ওই নারীর নাম বেরিল ভ্যানেহসাঙ্গি। তিনি জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) দলের সদস্য।
মিজোরাম বিধানসভায় এবার যে ৩ জন নারী নির্বাচিত হয়েছেন তাদের একজন হলেন বেরিল। তিনি একজন রেডিও জকি ও সাবেক টিভি উপস্থাপক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার আড়াই লাখের বেশি ফলোয়ার রয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, জেডপিএম দলের নারী সদস্য বেরিল ভ্যানেহসাঙ্গি আইজল মিজোরামের দক্ষিণ-৩ আসন থেকে ১ হাজার ৪১৪ ভোটে জয় লাভ করেছেন।
জেডপিএম মিজোরামের নতুন রাজনৈতিক দল। ক্ষমতাসীন বর্তমান মিজো ন্যাশনাল ফ্রন্টকে (এমএনএফ) হারিয়ে ৪০টির মধ্যে ২৭টি আসন পেয়ে জয় লাভে করে তারা।
ফলাফল ঘোষণার পরপরই বেরিল লিঙ্গ সমতা সম্পর্কে জোর দিয়ে কথা বলেছেন এবং নারীদের তাদের পছন্দকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমি কেবল নারীদের বলতে চাচ্ছি- আমাদের লিঙ্গ আমাদের এমন কিছু করতে বাধা দেয় না যা আমরা পছন্দ করি এবং অনুসরণ করতে চাই। এটি আমাদের এমন কিছু গ্রহণ করতে বাধা দেয় না যাতে আমরা আগ্রহী। নারীদের প্রতি আমার বার্তা তারা যেই সম্প্রদায় বা সামাজিক স্তরেরই হোক না কেন, যদি তারা কিছু গ্রহণ চায় তবে তাদের তা করতে হবে।
বেরিল শিলংয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি থেকে আর্টসে মাস্টার্স করেছেন। তিনি এর আগে আইজল মিউনিসিপ্যাল করপোরেশনের করপোরেটর ছিলেন।
প্রসঙ্গত মিজোরামের ৪০ সদস্যের বিধানসভায় ২৭টি আসন পেয়ে সাবেক এমপি লালদুহমার দল জোরাম পিপলস মুভমেন্ট (জেপিএম) প্রথমবারের জন্য সরকার গঠন করতে চলেছে। তারা হারিয়েছে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্টকে।
এদিকে কংগ্রেস ২০১৮ সালের চেয়ে ৩টি আসন কম পেয়েছে। ভারতের বিরোধী জোটের নেতৃত্বে থাকা দলটি পেয়েছে মাত্র একটি আসন। কংগ্রেস ২০১৮ সালে পেয়েছিল ৪টি আসন। অন্যদিকে এ রাজ্যে বিজেপির আসন এক থেকে বেড়ে হয়েছে দুটি।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক











