মিঠামইনে প্রধানমন্ত্রীর সমাবেশে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের মিঠামইনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সমাবেশে জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিঠামইন হাওরে পৌঁছার কথা থাকলেও কিছুটা বিলম্বে পৌঁছাবে বলে জানা যায়।
প্রধানমন্ত্রীর সফর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রথমে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের সামনে অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছাবেন। এ সময় সেখান থেকে সেনানিবাসে গিয়ে এর উদ্বোধন করবেন তিনি। পরে সেনানিবাসের অনুষ্ঠান শেষে মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে জোহরের নামাজ ও দুপুরের খাবার খাবেন তিনি। পরে একই দিন বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে সুধী সমাবেশে মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল থেকেই হাওরে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এই সুধী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। শুধু নেত্রীর কারণে সুধী সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। ইতোমধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ। মাঠের বাইরেও অবস্থান করছেন অনেকে। প্রধানমন্ত্রী পৌঁছালে আরও মানুষের সমাগম হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর
প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








