ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১২:১৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মিথিলার নতুন ছবিতে ভক্তদের প্রশংসা ও সামালোচনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাফল্যের গল্প বুনে অগণিত ভক্তকে নিজের প্রতিভায় মন্ত্রমুগ্ধ করে রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়া রশিদ মিথিলা।

সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী। আইনি পদ্ধতিতে ছোটখাট এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। বিয়ের পরেই হানিমুন এবং মিথিলার পড়াশোনার জন্য সুইজারল্যান্ড যান নব দম্পত্তি। সেখানকার পর্ব শেষে আবার ফিরে গিয়েছেন যে যার কর্মক্ষেত্রে।

এদিকে শনিবার নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি আপলোড করেন মিথিলা। ‘আডরিয়ানা এক্সক্লুসিভ’ নামের একটি বুটিক’স শপের শাড়ি পরেই ছবিগুলো আপলোড করেছেন তিনি। ছবিতে অফসোল্ডার ব্লাউজ পরে হট লুকে পোজ দিয়েছেন অভিনেত্রী।

মিথিলার সেই ছবিগুলো আপলোড দিতেই লাইক পরতে শুরু করে। আর সেই ছবিগুলোতে সবাই মিথিলার নতুন সাজের প্রশংসা করে।

এছাড়া সামালোচনা করতেও ছাড়েনি অনেকে। তবে যে যাই বলুক না কেন অভিনেত্রী নিজের মতো করেই দিন পার করছেন।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

-জেডসি