মিথিলার প্রশংসায় সৃজিত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
গেল ৫ মাস আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও অভিনেতা নাসির উদ্দিন খান।
মুক্তির পরই নেটদুনিয়ায় ব্যাপক হইচই-এর সৃষ্টি করে ওয়েব সিরিজটি। বিশেষ করে অ্যালেন স্বপন চরিত্রে নাসির উদ্দিন খানের বেশ কয়েকটি সংলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিথিলাও পিছিয়ে থাকেননি। তিনিও শায়লা চরিত্রে অভিনয় করে গেছেন সমান তালে।
দু’জনের জুটি বেশ প্রশংসিতও হয় সমালোচকদের চোখে। তবে সেদিক থেকে পুরোপুরি চুপ ছিলেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি। স্ত্রীর প্রশংসায় কিছুই বলতে দেখা যায়নি তাকে।
তবে ৫ মাস পর ঠিকই ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে মুখ খুললেন সৃজিত। প্রশংসায়ও ভাসালেন নাসির উদ্দিন ও মিথিলাকে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সোশ্যাল হ্যান্ডেলে এই নির্মাতা লিখেছেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ পদ্মাপাড়ের আরও একটি দুর্দান্ত, স্লো বার্নিং (ধীর গতিতে মুগ্ধ করে) কাজ। কেন্দ্রীয় চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় এককথায় অনবদ্য।
‘আর মিথিলাকে নিয়ে কী বলবো! অসংখ্য টেলিফিল্মে কাজ করা থেকেই ও সবসময় নিজের কমিক টাইমিং নিয়ে সচেতন। তবে শায়লার (সিরিজে মিথিলার চরিত্রের নাম) চরিত্রের জটিল ধাপগুলো সে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা নিঃসন্দেহে অসাধারণ। জাদু চরিত্রে আব্দুল্লাহ আল সেন্টু খুবই মুগ্ধকর, তার সূক্ষ্ম চাহনি ভোলার মতো নয়।’
এদিকে গতকাল কলকাতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চরকি’। এখন থেকে টলিউডের বিভিন্ন কনটেন্টও নির্মাণ হবে এর ব্যানারে। ফলে অনেকেই মনে করছেন, চরকি থেকে নতুন প্রজেক্ট পেয়েছেন সৃজিত। আর সে কারণেই তাদের পুরনো একটি সিরিজের প্রশংসায় সরব হয়েছেন এই নির্মাতা। সৃজিত নিজেও কলকাতার গণমাধ্যমকে জানিয়েছেন, চরকি থেকে তাকে সিরিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রজেক্ট নিয়ে তাদের আলোচনা চলছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










