মিরপুরে বাসার ভেতর তরুণীর গলা কাটা লাশ
আপডেট: ০১:০৫ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর মিরপুরের এক বাসা থেকে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের দিকে মিরপুর ২ রাইনখোলা এলাকার একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মিরপুর থানার এসআই আবদুস সালাম জানান।
নিহত আমেনা খাতুন রেশমা (২০) ‘বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ পরিচালিত মিরপুরের ‘বিসিআইসি কলেজের’ শিক্ষার্থী।
মিরপুর মডেল থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, “তরুণীর লাশটি গলা কাটা অবস্থায় পাওয়া যায়।”
নিহতের বাবা মো. আলমগীর মতিঝিলের বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী।
নিহতের মা মরিয়ম বেগম পুলিশ ও সাংবাদিকদের বলেন, সকালে তিনি রেশমা ও তার বাবাকে বাসায় রেখে মিরপুর হাজিপাড়ায় যান। পরে রেশমার বাবাও অফিসে চলে যান।
এক ঘণ্টা পর বাসায় ফিরে শোবার ঘরের মেঝেতে মেয়ের রক্তাক্ত লাশ পান রেশমা। লাশের পাশে একটি রক্তমাখা বটিও ছিল বলে তিনি জানান।
ওই ঘরের আলমারি খোলা ও ভেতরে কাপড়সহ সবকিছু এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। আলমারি থেকে টাকা লুট হয়েছে বলেও পুলিশকে জানিয়েছেন মরিয়ম।
টেলিফোনে মেয়ের খবর শুনে আলমগীর বাসায় ফেরেন বেলা আড়াইটার দিকে।
তিনি বলেন, “রেশমার মা বের হওয়ার পর আমিও অফিসে যাওয়ার জন্য বাইরে থেকে তালা দিয়ে চলে যাই। ঘরে রেশমা একাই ছিল। আমাদের সবার কাছেই ঘরের চাবি আছে।”
রেশমাদের পরিবার যে বাসায় থাকে, ওই ভবনের পাঁচতলায় এখনও নির্মাণকাজ চলছে।
ভবনের তৃতীয় তলার বাসিন্দা মো. মাসুদ জানান, গত ফেব্রুয়ারিতে আলমগীর পরিবার নিয়ে দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি সালাউদ্দিন জানান।
০৯.০৭.২০১৫ - বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











