মিরাজের স্পিনে বাংলাদেশের প্রথম সাফল্য
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার মিরপুরে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। দলকে প্রথম সাফল্য এনে দিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
ভারতের দলীয় ২৩ রানে শিখর ধাওয়ানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৭ রানে আউট ভারতীয় এই ওপেনার। রোহিত শর্মা ২২ ও বিরাট কোহলি ১ রানে ব্যাট করছেন। এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ৮.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৬ রান।
এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে লিটন দাসের নেতৃত্বের অভিষেক হলো। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে ছিটকে যাওয়ায় রোহিত শর্মাদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই পেসার তাসকিন আহমেদও। আর চোটের জন্য ভারত পায়নি জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিকে।
বাংলাদেশের একাদশে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়। তবে জায়গা হয়নি ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহানের। ভারতের একাদশে অভিষেক হতে যাচ্ছে কুলদীপ সেনের। এছাড়া একাদশে রয়েছেন বিরাট কোহলি-রিশাব পান্থের মতো ক্রিকেটাররা।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে বাংলাদেশ দল। মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেসে ইবাদত হোসেন চৌধুরি ও হাসান মাহমুদ। বোলিংয়ে সাকিব আল হাসানের সঙ্গে মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দিপক চাহার, কুলদিপ সেন, মোহাম্মদ সিরাজ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











