ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৪৯:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

মিসিসিপিতে আগুনে পুড়ে মাসহ ৬ সন্তানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

মিসিসিপিতে আগুনে পুড়ে মাসহ ৬ সন্তানের মৃত্যু

মিসিসিপিতে আগুনে পুড়ে মাসহ ৬ সন্তানের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিসিসিপির ক্লিনটন শহরের এক বাড়িতে আগুন লেগে মা ও তার ছয় সন্তানের মৃত্যু হয়েছে। গত শনিবারের এই ঘটনায় আগুনে পুড়ে মৃতদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শহরটির মুখপাত্র মার্ক জোনস মার্কিন বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, আগুনের ঘটনায় আহত অবস্থায় বেঁচে গেছেন তাদের বাবা। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তার পরিবারকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এখনো মৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

তবে স্থানীয় ক্যান্টন পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের ঘটনায় মারা যাওয়া মা ব্রিটানি প্রিসলি ইলিমেন্টারি স্কুলের শিক্ষক ছিলেন।

ক্লিনটনের ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান জন আলমান বলেন, প্রাদেশিক রাজধানী জ্যাকসন থেকে ১১ মাইল দূরে ওই বাড়ির অবস্থান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

১৯৫১ সালে নির্মিত ওই বাড়িতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।