‘মিসেস শ্রীলঙ্কা’র মঞ্চে দুই নারীর চুলোচুলিতে লঙ্কাকাণ্ড
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
শ্রীলঙ্কায় ‘মিসেস শ্রীলঙ্কা’র মঞ্চে দুই নারীর চুলোচুলিতে লঙ্কাকাণ্ড
শ্রীলঙ্কায় সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে হুলস্থুল কাণ্ড। প্রকাশ্যেই বিজয়িনীর মাথা থেকে মুকুট খুলে নেওয়া হল। মঞ্চের উপরে সেই টানা হ্যাঁচড়ায় মাথায় এমন আঘাত পেলেন, বিজয়িনীকে ভর্তি হতে হল হাসপাতালেও।
সদ্য সমাপ্ত ‘মিসেস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতা থেকে এই বিতর্কের সূত্রপাত। রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নীলম পোকুনা মহিন্দা রাজাপক্ষ থিয়েটারে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ফলাফল ঘোষণা হয়। তাতে ২০২০-’২১ বর্ষের বিজয়িনী ঘোষিত হন ৩১ বছরের পুষ্পিকা ডি সিলভা।
নাম ঘোষণা হওয়ার পর নিয়মমাফিক পুষ্পিকার মাথায় মুকুটও ওঠে। নিজে হাতে তা পুষ্পিকার মাথায় তুলে দেন ২০১৯-’২০ বর্ষের বিজয়ি ক্যারোলিন জুরি। তারপর মাইক হাতে বক্তব্য রাখার সময় পুষ্পিকাকে আক্রমণ করতে শুরু করেন ক্যারোলিন জুরি।
হাজার হাজার দর্শক এবং টিভিতে চোখ রাখা দেশের মানুষের উদ্দেশে তিনি ঘোষণা করেন, পুষ্পিকা ওই মুকুটের যোগ্য নন। কারণ এই প্রতিযোগিতা বিবাহিত মহিলাদের জন্য। স্বামী-সংসারের মধ্যে থেকে, সমস্ত দায়িত্ব পালন করেও যারা অনন্য হয়ে উঠেছেন, তারাই প্রতিযোগিতায় নাম লেখানোর যোগ্য। পুষ্পিকার বিয়ে হলেও বিচ্ছেদ ঘটে গেছে। ক্যারোলিনের দাবি, এই কারণে সেরার শিরোপা পাওয়ার যোগ্য নন তিনি।
এরপরেই কার্যত চুলোচুলি শুরু করে দেন ক্যারোলিনা। মাইক রেখে পুষ্পিকার দিকে এগিয়ে যান তিনি। পুষ্পিকার মাথার মুকুট ধরে টানাটানি শুরু করে দেন। চুল ধরে টেনে হিঁচড়ে শেষমেশ মুকুটটি পুষ্পিকার মাথা থেকে খুলে নেন তিনি। তারপর সকলকে অবাক করে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারীর মাথায় মুকুট তুলে দেন।
গোটা ঘটনায় অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান পুষ্পিকা। তবে সাময়িকভাবে চলে গেলেও, পরে নেটমাধ্যমে গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। জানান, আইনত বিচ্ছেদ না হলেও, স্বামীর থেকে আলাদা থাকেন তিনি। একাই সন্তানকে বড় করছেন। তার জন্য যদি তাকে প্রতিযোগিতার যোগ্য মনে না করা হয়, কোনও আফশোস নেই তার।
এরপরই, বিষয়টি নিয়ে তুলকালাম শুরু হয়ে যায়। প্রতিযোগিতার উদ্যোক্তাদের তীব্র ভাষায় আক্রমণ করেন নেটাগরিকরা। অন্যান্য দেশেও বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। তাতে নড়েচড়ে বসেন উদ্যোক্তারা। দ্বিতীয় স্থানাধিকারীর থেকে মুকুট পুষ্পিকাকে ফেরত দেন তারা। বিবৃতি প্রকাশ করে জানানো হয়, গোটা ঘটনায় পুষ্পিকার কাছে ক্ষমা চাওয়া হয়েছে।
এরপর, হৃত মুকুট পরিহিতা পুষ্পিকাকে নিয়ে একটি সঙবাদ সম্মেলনও করেন উদ্যোক্তারা। সেখানে সরাসরি কারও নাম না করা হলেও, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেন পুষ্পিকা।
একই সঙ্গে তিনি বলেন, ‘এখনও আইনি বিচ্ছেদ হয়নি আমার। তবে যিনি অন্যের মাথা থেকে মুকুট কেড়ে নেন, তিনি অনন্যা হওয়ার যোগ্য নন। আমি বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্না, সেটা আমার পরিচয় নয়।’
পুষ্পিকা আরও বলেন, ‘এই প্রতিযোগিতার জন্য কঠোর পরিশ্রম করেছি। তা ছাড়া বিবাহিত নারীরা কী এমন অতিরিক্ত সম্পদের অধিকারী যে বিবাহ বিচ্ছিন্নারা তার সমকক্ষ নন? এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে চাই আমি। আমি চাই ভবিষ্যতে বিবাহ বিচ্ছিন্নারাও যেন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।’
নেটমাধ্যমে পুষ্পিকাকে সমর্থন করেন তার স্বামীও। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এ ভাবে কাটাছেঁড়া হওয়া উচিত নয় বলে জানান তিনি। গোটা ঘটনায় তিনি কোনও ভাবেই যুক্ত নন বলেও জানিয়ে দেন। স্বামীকে নেটমাধ্যমেই ধন্যবাদ জানান পুষ্পিকা।
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






