মিয়ানমারে পুলিশের গুলিতে নারী শিক্ষকসহ নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ১ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভে একদিনেই পুলিশের গুলিতে নারী শিক্ষকসহ ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার দেশটির ইয়াঙ্গুন, দাওয়েই ও মান্দালয় শহরে এসব হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের প্রথম ক্যাথলিক কার্ডিনাল চার্লস মাউং বো টুইটারে বলেছেন, ‘মিয়ানমার যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেছে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানায়, পুলিশ ও সামরিক বাহিনী বিক্ষোভের মুখোমুখি হয়ে প্রাণঘাতী শক্তি ও কম প্রাণঘাতী শক্তি ব্যবহার করেছে। এতে বিশ্বাসযোগ্য তথ্য অনুযায়ী অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়, দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভের ঘোষণা দেওয়ার পর রোববার সকাল থেকে বড় বড় শহরগুলোর গুরুত্বপূর্ন পয়েন্টে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। এতে যোগ দেন সব শ্রেণিপেশার মানুষ। তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড, কাঁদুনে গ্যাস ও গুলি ছোড়ে।
দাওয়েই শহরে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জ হেইন নামে একজন উদ্ধারকর্মী। তিনি জানান, সেসময় রাবার বুলেটে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইয়াঙ্গুনের বিভিন্ন অংশে রক্তক্ষয়ী বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ স্টান গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ব্যবহার করছে এবং গুলি ছুড়ছে। তিন নিউ য়ি নামের একজন নারী শিক্ষক মারা যান। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইয়াঙ্গুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
বিদ্যালয় শিক্ষক অ্যামি কিয়াও বলেন, ‘আমরা বিক্ষোভে নামামাত্র পুলিশ গুলি চালানো শুরু করে। তারা সতর্ক করতে টু শব্দটিও উচ্চারণ করেনি। গুলিতে কয়েকজন আহত হয়েছেন। এ অবস্থায় কিছু বিক্ষোভকারী আশপাশে বাড়িঘরে আশ্রয় নেন।’
এর আগে মিয়ানমারের রাজনীতিবিদ কিয়া মিন হিটেক রয়টার্সকে জানান, দাউই শহরের বিক্ষোভে গুলি চালিয়ে পুলিশ প্রথম একজনকে হত্যা করেছে। এরপর আরও দুইজনকে গুলি করে মেরেছে। এ ঘটনায় ১২ জনের বেশি আহত হয়েছেন।
এছাড়া দেশটির বাগো শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত দুই জন নিহত হয়েছেন বলে একটি দাতব্য সংস্থার বরাতে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ এশিয়ার দেশটি। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ড্যামোক্রেসি (এনএলডি) নেতা অং সান সু চিসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাদের মুক্তির দাবিতে দেশটিতে সামরিক জান্তাবিরোধী আন্দোলন চলছে।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











