মুক্তি পাচ্ছে না সুপারহাইপড ছবি `আরআরআর`
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
যেমনটা আশঙ্কা ছিল হলো ঠিক তেমনটাই। ভারতজুড়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পিছিয়ে গেল ২০২২ সালের অন্যতম সুপারহাইপড ছবি রাজামৌলীর 'আরআরআর' মুক্তির তারিখ। আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে না ছবিটি। এমনটাই এক বিবৃতিতে শনিবার (১ জানুয়ারি) জানিয়েছে ছবিটির নির্মাতা সংস্থা। তাদের অবশ্য দাবি- ছবি মুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছেন তাঁরা।
বিবৃতিতে লেখা রয়েছে, সকল পক্ষ থেকে জোর করায় আমাদের ছবিটির মুক্তি স্থগিত করা হচ্ছে। সকল দর্শকদের এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সব রকম পরিশ্রমের পরেও কিছু ঘটনা আমাদের হাতের বাইরে। যেহেতু ভারতের বহু রাজ্যেই সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে আপনাদের সবাইকে ছবি নিয়ে উত্তেজনা চেপে রাখতে বলা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। আমরা কথা দিচ্ছি যথাসময়ে ভারতীয় সিনেমার হারিয়ে যাওয়া মুকুট আমরা ফিরিয়ে দেব।
কয়েক সপ্তাহ ধরে ভারতে কোডিভ পজিটিভের হার বাড়ছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ব্যাপকতা। এ কারণে দিল্লি সরকার প্রথম স্কুল, জিম, স্পা, সিনেমা হল বন্ধ ঘোষণা করেছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারতের রাজধানী শহরের সকল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মুম্বাইয়েও সিনেমা হল চলছে ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে। এ রাজ্যেও করোনা পরিস্থিতি বেশ চিন্তার। জারি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আবারও বিধিনিষেধ। বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বার, রেস্তোরাঁ, সিনেমা হলও।
এ অবস্থায় রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগণের এই হাইবাজেট ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়াই সমীচীন বলে মনে করেছে 'আরআরআর' টিম।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








