মুগ্ধতা ছড়াচ্ছে ইবির হরেক রকম ফুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ৬ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
‘ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আর ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি। আপনি যখন ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং প্যারাডাইস রোড পর্যন্ত হেঁটে যাবেন, দুপাশের ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।’
কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তুহিন বাবু। তুহিনের মতো সবাইকে মুগ্ধ করছে ক্যাম্পাসের হরেক রকমের ফুল।
১৭৫ একরের এ ক্যাম্পাস প্রত্যেক ঋতুতে নতুনভাবে নিজেকে সাজিয়ে তোলে। সারাবছরই সৌন্দর্য আর স্নিগ্ধতা দিয়ে মাতিয়ে রাখে শিক্ষার্থীদের। গ্রীষ্মকালও যেন তার ব্যতিক্রম নয়। নানান রকম ফুল আর ফলে ছেয়ে গেছে ক্যাম্পাসের প্রতিটি প্রান্তর। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, ঘাসফুল, কদমফুল যেমন ক্যাম্পাসকে স্বর্গীয় রূপ দিয়েছে তেমনি তাল, কাঁঠাল, লিচু, আমসহ হরেক রকম মৌসুমি ফল তৃপ্ত করছে সবাইকে।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী জয়শ্রী সেন বলেন, ‘ক্যাম্পাসে বিভিন্ন রকমের ফুল আর মৌসুমি ফল শিক্ষার্থীদের জন্য প্রকৃতির আশীর্বাদ। বাইরে থেকে যখন পর্যটকরা আসেন তারা এখানকার মনোরম পরিবেশে মুগ্ধ হন।’
দেখা যায়, সবুজ-শ্যামল ক্যাম্পাসে সাদা ঘাসফুল ফুটে প্রকৃতিকে যেন নতুন রূপে সাজিয়েছে। সবুজ ঘাসের বুকে সাদা ঘাসফুলের দোল খাচ্ছে। জায়গায় জায়গায় গল্পে-আড্ডায় মেতে আছেন শিক্ষার্থীরা।
তবে ক্যাম্পাসে মেগা প্রজেক্টের বাস্তবায়নাধীন থাকায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গাছ কাটা পড়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য কিছুটা হলেও নষ্ট হয়েছে বলে দাবি পরিবেশবাদী সংগঠন ও সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, মুজিববর্ষে আমরা বেশকিছু বৃক্ষ রোপণ করেছি। মেগা প্রজেক্টের কর্মকাণ্ড চলমান থাকায় এ কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে ক্যাম্পাসের সবুজায়ন বৃদ্ধি করতে আমরা বদ্ধপরিকর।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা









