‘মুজিব-একটি জাতির রূপকার’ সারাদেশে মুক্তি পাচ্ছে কাল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
‘মুজিব-একটি জাতির রূপকার’-এর পোস্টার।
বহু প্রতীক্ষিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির ‘প্রিমিয়ার শো’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং চলচ্চিত্রটির শিল্পীরা প্রধানমন্ত্রীকে আর্কাইভে অভ্যর্থনা জানান।
এ মাসের প্রথম দিন রাজধানীর একটি অভিজাত হোটেলে ট্রেলার উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, ১৩ অক্টোবর থেকে সারাদেশে প্রায় দুইশ’ পর্দায় দেখা যাবে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ চলচ্চিত্র।
গত ১৪ সেপ্টেম্বর কানাডায় ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে ‘বেললাইট বক্স সিনেমা ৭’ প্রেক্ষাগৃহে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সিনেমাটির প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন। এর আগে ২০২২ সালের ১৯ মে হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগালকে সাথে নিয়ে প্রাথমিক ট্রেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দুটির প্রধানগণ, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ ও সহশিল্পীরা টরেন্টো ও কান, দুই আয়োজনেই যোগ দেন। এর আগে ৩১ জুলাই বাংলাদেশে সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়।
ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করেছেন।
বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছর ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার রিলিজ করা হয়।
সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










