ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২:৫৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

মুজিব বর্ষে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

মুজিব বর্ষে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মুজিব বর্ষে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন এ প্রতিপাধ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপনের কর্মসূচির অংশ হিসাবে সাবেক আইন মন্ত্রী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. আবদুল মতিন খসরু এম পি রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভিডিও কর্নফারেন্স এর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও কুমিল্ল¬া সামাজিক বন বিভাগ এর আয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলা নিবার্হী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান হাজী মোস্তফা ছরোয়ার খান, যুগ্ম-আহবায়ক মনিরুল হক, ছাত্রলীগের সাবেক আহবায়ক ফোরকান আহাম্মদ সবুজ, আলী হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতারা।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নিবার্হী অফিসার ফৌজিয়া সিদ্দিক বাসসকে বলেন, আজ থেকে ব্রাক্ষণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের প্রায় ২ হাজার গাছের চারা আনুষ্ঠানিকভাবে রোপন করা শুরু হলো। উপজেলার প্রতিটি উন্নয়নের এই যারা পর্যায়ভাবে লাগানো হবে।