ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১০:২৯:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

মুনিয়ার আত্মহত্যা: আনভীরকে অব্যাহতি দিয়ে পুলিশের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে তরুণী মোসারাত জাহানকে (মুনিয়া) আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

গত ১৯ জুলাই আদালতে ওই ‘ফাইনাল রিপোর্ট’ দাখিল করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী নিশ্চিত করেছেন। মুনিয়ার আত্মহত্যায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৬ এপ্রিল সন্ধ্যার পর গুলশান-২-এর একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে আসামি করেন।

মামলার পর গত ২৭ এপ্রিল রাজধানীর গুলশান থানার পুলিশ পরিদর্শক আবুল হাসানের আবেদনে আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দেন সিএমএম আদালত।