ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৯:১২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাকচাপায় দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরো দুজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তোলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা সোয়েব আলী বলেন, মরদেহ দুটি মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।