ঢাকা, বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ ০:৫৩:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা

মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মেতেছে উইলিয়াম-কেট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রিটেনের রাজপরিবারের গাম্ভীর্য পেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার দারুণ সব মুহূর্ত উপহার দিচ্ছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। তাঁদের তিন দিনের ভারত সফরের শুরু থেকেই মুম্বাইয়ের সংস্কৃতি, খেলাধুলা ও লাইফস্টাইলের নানা দিক উপভোগ করতে দেখা গেছে রাজদম্পতিকে। হাই-প্রোফাইল মিটিং আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি তাঁদের এই খোলামেলা ও প্রাণবন্ত রূপ বিশ্বজুড়ে অনুরাগীদের নজর কেড়েছে।
মুম্বাইয়ে পা রেখে প্রথম দিনেই ক্রিকেট কিংবদন্তি শচিন তেন্ডুলকারকে সঙ্গে নিয়ে গলি ক্রিকেটে মেতে ওঠেন উইলিয়াম ও কেট। বলার্ড এস্টেটের রাস্তায় স্কুলপড়ুয়াদের সঙ্গে হাসিমুখে ব্যাট হাতে নামেন তাঁরা। উইলিয়ামের বলে সচিনের ক্যাচ আউট হওয়া কিংবা কেটের সাবলীল ব্যাটিং সব মিলিয়ে এক অন্যরকম আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। এরপর রাস্তার ধারের ছোট্ট দোকানে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে ঐতিহ্যবাহী ‘কাটিং চা’ এর স্বাদ নেন রাজদম্পতি, যা সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতি তাঁদের ভালোবাসারই বহিঃপ্রকাশ।
শুধু তাই নয়, বান্দ্রা-ওরলি সি লিঙ্কের সামনে পরিবেশ রক্ষায় কাজ করা প্রতিযোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ই-রিকশার চালকের আসনে বসে স্টিয়ারিংও ধরতে দেখা যায় প্রিন্স উইলিয়ামকে, আর তাঁর পাশেই বসেন কেট। এমনকি মুম্বাইয়ের নতুন মেট্রো লাইনে চড়ে সাধারণ মানুষের মতো যাতায়াত করার অভিজ্ঞতাও সঞ্চয় করেন তাঁরা।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে কাজ করা তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি ভারতের স্থানীয় সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়াই ছিল তাঁদের এই সফরের অন্যতম আকর্ষণ।
সব মিলিয়ে, রাজকীয় শিষ্টাচারের বাইরে এসে মুম্বইয়ের ধুলোবালি, রিকশার ঘণ্টা, চা স্টলের আড্ডা আর ক্রিকেটের পিচে উইলিয়াম ও কেটের এই সাবলীল পদচারণা এক অনন্য নজির সৃষ্টি করেছে। ১৭ নভেম্বর আর্থশট প্রাইজের মূল অনুষ্ঠান এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আগে তাঁদের এই সাধারণ মানুষের সান্নিধ্যে আসার মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।