মুশফিক-লিটনের সেঞ্চুরির পর পাপনকে প্রধানমন্ত্রীর মেসেজ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে টসে জিতে মুমিনুল হক যখন ব্যাটিং নিয়েছিলেন, তখন কী ভুলেও বুঝতে পেরেছেন কী ঝড় বইতে চলেছে তাদের ওপর! বুঝলে নিশ্চয়ই ব্যাটিংটা নিতেন না। অবশ্য নিয়েও খুব একটা ভুল করেছেন কী?
উত্তর হ্যাঁ-না হতেই পারে। তবে ঢাকা টেস্টের প্রথম দিন পুরোটা সময় লিটন দাস ও মুশফিকুর রহিম ব্যাট হাতে দর্শকদের যে বিনোদন দিয়েছেন, আনন্দদায়ী শটে মন ভরিয়েছেন, ব্যাট হাতে তুলির আঁচড়ে সবুজ গালিচায় যে শিল্পের অঙ্কন করেছেন, জোড়া শতকে উদযাপনে ভেসেছেন, রেকর্ড গড়ে দলকে স্বস্তি দিয়েছেন, তাতে চোখ বন্ধ করে বলাই যায় মাঠে লিটন-মুশি ক্রিকেটটা যতটা উপভোগ করেছেন, তার চেয়েও হাজারগুণ বেশি চোখের এবং মনের শান্তি পেয়েছেন টাইগার ক্রিকেটভক্তরা।
সকালে লঙ্কান ঝড়ে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল বাংলাদেশ। সেখান থেকে রেকর্ড গড়ে সারাদিনে অবিচ্ছিন্ন ২৫৩ জুটি গড়ে ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের করে নিলো লিটন ও মুশফিক। তাদের ব্যাটে ভর করে মিরপুরের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটের ২৭৭ রান। শতকের দেখা পেয়েছেন লিটন-মুশফিক দুইজনই।
আজ লিটনের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে হেলিকাপ্টারে ছিলেন। তাকে নিয়ে তিনি যাচ্ছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখাতে। তখনই পাপনকে মেসেজ পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে পাপন বলেন, আমি তো স্কোর দেখতে ভয় পাচ্ছিলাম। কারণ আগেরবার লিটন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছে। লিটন যেই মুহূর্তে সেঞ্চুরি করল, প্রধানমন্ত্রী আমাকে মেসেজ পাঠালেন লিটনকে অভিনন্দন। এরপর আপার (প্রধানমন্ত্রী) দ্বিতীয় মেসেজ দেখলাম, মুশফিককে অভিনন্দন। এরপর অনেক মেসেজ পাঠিয়েছেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, আমি নিশ্চিত গ্রেগ চমকে গেছে এটা দেখে যে, একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসেন।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল