মৃত্যু ৩৫০০, চীনের বাইরে ১৭গুণ দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস : হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার
মৃত্যু বেড়ে সাড়ে তিন হাজার, চীনের বাইরে ১৭গুণ দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস : হু
ভয়াবহ থেকে ক্রমশ অতি ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। চারদিকে হাহাকার পড়ে গিয়েছে কীভাবে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়। চীনে যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, চীনের বাইরে এই সংক্রমণ ১৭ গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সাম্প্রতিক রিপোর্ট তেমনটাই বলছে। সেই সঙ্গে এই ভাইরাসের প্রতিরোধে সমস্ত দেশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে হু। খবর আনন্দবাজারের
শুরুটা হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে। সেখানে করোনা মৃত্যুর তাণ্ডব চালাচ্ছে তো বটেই, চীন ছাড়িয়ে ইউরোপ এবং এশিয়াতেও দ্রুত থাবা বসাতে শুরু করেছে এই ভাইরাস। চীনে ইতিমধ্যেই ৩,৩০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ।
পরিস্থিতির ভয়াবহতা প্রসঙ্গে হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেছেন, ‘ভাইরাসকে যেনতেন প্রকারে ঠেকাতে হবে। এটা আত্মসমর্পণের সময় নয়। কোনও অজুহাতের সময় নয়। কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন পরিস্থিতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’
বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনে নতুন করে ৩০ জনের মৃত্যু হয়েছে। আমেরিকাতেও মৃতের সংখ্যা বাড়ছে। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৪২। অন্যদিকে, ইরানে সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১০৭-এ। সেখানে আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, বিশ্ববিদ্যালয়গুলি। বিভিন্ন শহরে চেকপয়েন্ট তৈরি করা হয়েছে যাতে নাগরিকদের যাতায়াতে রাশ টানা যায়। ‘পেপার মানি’ কম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে নাগরিকদের। করোনার হানায় ইতালিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮। ইউরোপের মধ্যে প্রথম এই দেশে এই ভাইরাস সংক্রামিত হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যাটা ছাড়িয়েছে সাড়ে তিন হাজারের গণ্ডি।
ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এখনও পর্যন্ত এই সংখ্যাটা দাঁড়িয়েছে ৩০।
করোনাভাইরাসকে কীভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে দেশের সব রাজ্যের স্বাস্থ্য প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়। দিল্লির সব সরকারি-বেসরকারি প্রাইমারি স্কুল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








