মেক্সিকোতে ফুটবল মাঠে মারামারি, নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
মেক্সিকোর ফুটবল সাক্ষী হলো একটি কালো দিনের। শনিবার (৫ মার্চ) দেশটির দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়ে মারামারিতে জড়ান সমর্থকরা।
এ ঘটনায় অন্তত ১৭ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসও। লা কোরেগিডোরা স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে মানুষের লাশ পড়ে আছে বলে জানাচ্ছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে জড়ান দুই দলের সমর্থকরা। শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন কোয়েটরাটোর সমর্থকরা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে পড়ার পরও তারা প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করতে থাকেন।
তাদের কারো কারো হাতে এই সময়ে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা হাল ছেড়ে দেন। এরপর একে একে ১৭ জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, কঠোর শাস্তির মুখোমুখি হবে দায়ী ব্যক্তিদের।
তিনি বলেছেন, ‘ লা কোরেগিডোরা স্টেডিয়ামে হওয়া সংঘর্ষ অগ্রহণযোগ্য ও দুর্ভাগ্যজনক। যারা স্টেডিয়ামে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের উদাহরণ দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে। আমাদের সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তা মূল বিষয়। আমরা খবর জানাবো।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











