ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৫:২১:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৮ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু  আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেলের এমআরটি লাইন সিক্স আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু বিষয়ে এক ব্রান্ডিং সেমিনারে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী অক্টোবর মাসে এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এরই মধ্যে মেট্রোরেলের সামগ্রিক কাজে আমরা এগিয়ে গিয়েছি। পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে।’
মেট্রোরেল আমাদের জাতীর সম্পদ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এটি রক্ষা করতে আমাদের সকলকেই দায়িত্ব পালন করতে হবে। জরিমানা করে হলেও মেট্রোরেলের সৌন্দর্য রক্ষা করতে হবে। মেট্রোরেলে আইন-শৃংখলার বিষয়টি ভালোভাবে দেখা উচিত।