মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি।
যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে এবার নতুন সময়সূচি নির্ধারণ করতে যাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে। অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ৩১ মে থেকে এই সূচি কার্যকর করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বোরাক টাওয়ারের ডিএমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আগামী ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন সময় অনুযায়ী এখন থেকে মেট্রোরেলের চলাচলের সময়কে পিক অফ পিক আওয়ারে ভাগ করা হবে৷ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার৷ ১১টা ১মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার৷ দুপুর ৩টা ১মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার৷ সন্ধ্যা ৬টা ১মিনিট থেকে রাত ৮টা অফ পিক আওয়ার৷ পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর পর দুই দিক থেকেই ট্রেন যাওয়া আসা করবে৷ অফ পিক আওয়ারে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে উভয় দিক থেকে৷
এছাড়া মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান এম এ এন ছিদ্দিক। এ অংশে চলতি বছরের নভেম্বরে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। যেটার শিডিউল গত ডিসেম্বরেই দেওয়া আছে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল