ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৮:৩৬:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

মেডিকেলে ভর্তি হতে না তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৫ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেডিকেলে ভর্তি হতে না পেরে কুষ্টিয়ার মিরপুরে গলায় ওড়না পেঁচিয়ে হাফসা খাতুন (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চারমাইল তাতিবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।
হাফসা খাতুন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতিবন্ধ এলাকার ইদ্রিস মণ্ডলের মেয়ে।
নিহতের মা সিমা খাতুন জানান, হাফসা কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন-৫ পেয়েছে। এর আগেও এসএসসি পরীক্ষায় গোল্ডেন-৫ পেয়েছে সে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল ডাক্তার হবে। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিল সে। অকৃতকার্য হওয়ায় কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়ে। চান্স না পাওয়ার পর থেকে সে মানসিক অস্থিরতায় ছিল। এ কারণে সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু বলেন, হাফসা খাতুনসহ তার দুই বান্ধবী মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। দুই বান্ধবী চান্স পেলেও হাফসার চান্স না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।