ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৭:৩৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মেয়ের কণ্ঠে এবার বাবার গান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার

রদিয়া

রদিয়া

বাবা আশিকুজ্জামান টুলুর তৈরি ‘এমন একটা সময় ছিল’ গান‌টি নতুন করে কণ্ঠে তুলেছেন তারই মেয়ে রদিয়া। বাপ্পী খানের কথায় ও আশিকুজ্জামান টুলুর সুর-সংগীতে মূল গানটি প্রকাশ হয় নব্বই দশকের শেষ দিকে।

গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আর্ক ব্যান্ডের তৎকালীন অন্যতম সদস্য পঞ্চম। সময়ের ব্যবধানে টুলু আর পঞ্চম দুজনেই এখন ‘আর্ক’ ব্যান্ডের বাইরে।

এর মধ্যে আশিকুজ্জামান টুলু এখন সপরিবারে বসবাস করছেন কানাডায়। সেখানে বসেই নিজের তৈরি জনপ্রিয় এই গানটি নতুন করে মেয়ের কণ্ঠে তুলে দিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি উন্মুক্ত হয় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। নতুন সংযোজন হলো, মেয়ে রদিয়াকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেন বাবা আশিকুজ্জামান টুলু নিজেই।