মেশিনে ভোট দেওয়া সোজা: কুলসুম বিবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
জীবনের শেষ ভোটটা নৌকায় দেওয়ার ইচ্ছে নিয়ে মির্জাপুরের আজগানা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে কেন্দ্রে এসেছিলেন ৯০ বছর বয়সের কুলসুম বিবি। ভোট দেওয়ার পর তিনি রাইজিংবিডিকে বলেছেন, ‘মেশিনে ভোট দেওয়া খুব সোজা। এত কম সময়ে ভোট শেষ হইয়া গেল। আগে তো ঘণ্টার পর ঘণ্টা খাড়াইয়া থাইকা ভোট দেওন লাগত। এহন আর কষ্ট করতে হইবো না। শেখের বিটি বাঁইচা থাক।’
রোববার (১৬ জানুয়ারি) টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনে আজগানা ইউনিয়নের বংশাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন কুলসুম বিবি। ছেলের বউয়ের হাত ধরে লাঠিতে ভর করে ভোট দিতে আসেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও ভোট দিতে পিছপা হননি তিনি।
প্রায় দুই কিলোমিটার মাটির রাস্তায় হেঁটে আসার পর রিকশাভ্যানে চড়ে ভোট কেন্দ্রে আসেন কুলসুম বিবি। তার হাতে ধরা ছিল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর একটি লিফলেট। কেন্দ্রে ঢোকার সময় হাতে ধরা লিফলেটটি রেখে যেতে বলেন এক আনসার সদস্য। এতে রেগে যান কুলসুম। তিনি বলেন, ‘এই কাগজ না নিয়ে গেলে ভোট দিতে পারুম না। আমার সাথে মস্করা করবা না।’
কুলসুম বলেন, ‘আমি হুনছি, ফারুক সাবের ছাওয়াল ভোটে দাঁড়াইছে। তারে ভোট দিমু না তো কারে দিমু। এইডাই হয়তো আমার শেষ ভোট। আর কয়দিন বাঁচুম, জানি না। শেষ ভোটটা আমি নৌকা মার্কাতেই দিমু। তয় হুনছি, এবার বলে মেশিনে ভোট দেওন লাগবো।’
তিনি আরও বলেন, ‘শেখ সাবরে নৌকায় ভোট দিছিলাম। তার পর থাইকা আর কোনো মার্কায় ভোট দেই নাই।’
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



