ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২০:২২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

মেয়েকে সুকুমার রায়ের কবিতা শেখালেন সুস্মিতা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

সুকুমার রায়ের 'হুঁকোমুখো হ্যাংলা' কবিতাটা নিশ্চয় শুনেছেন? জনপ্রিয় এই কবিতাই এবার আবৃত্তি করে শোনাল সুস্মিতা সেনের ছোট মেয়ে আলিশা সেন। মেয়ের গলায় সেই কবিতা ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন 'মিস ইউনিভার্স'।

বাংলা থেকে দূরে থাকলেও বাংলা ও বাঙালির সংস্কৃতি থেকে সুস্মিতা এবং তার পরিবার যে এক্কেবারেই দূরে নেই, তা তার সোশ্যাল মিডিয়া ফলো করলেই বেশ বোঝা যায়। সুস্মিতা নিজেও যেমন ভালো গান করেন, সেভাবেই মেয়েদেরও তিনি তৈরি করছেন। এর আগে নিজের গলায় গান গেয়ে বহুবার প্রশংসিত হয়েছে সুস্মিতার বড় মেয়ে রেনি। এবার বাংলায় সুকুমার রায়ের কবিতা আবৃত্তি করে প্রশংসিত তার আরও এক মেয়ে আলিশা।

ভিডিও পোস্ট করে সুস্মিতা লিখেছেন, ''যত বেশি নিজের শিকড়ে ঢুকবে, ততই উন্নতি করবে। আমি বলে বোঝাতে পারছি না যে আমি কতটা আনন্দিত হচ্ছি, গর্বিত বোধ করছি যে আমার মেয়ে বাংলায় কবিতা বলছে আবোল তাবোল থেকে।'' ক্যাপশানে শেষে 'দুগ্গা দুগ্গা' বলতে ভোলেননি সুস্মিতা।

ভক্তরা আলিশার গলায় সুকুমার রায়ের কবিতা শুনে প্রশংসায় পঞ্চমুখ। মেয়েদের এভাবে তৈরি করার জন্য মা হিসাবে সুস্মিতার ভূমিকারও প্রশংসা করেছেন অনেকেই।

প্রসঙ্গত, কিছুদিন আগে সুস্মিতা সেনের নিজের গলায় গাওয়া রবীন্দ্রসঙ্গীত, 'আমি চিনি গো চিনি তোমারে'-গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।