ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৩:৩৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

মেয়েদের ফুটবল লিগ ডিসেম্বরে

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১২ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আসরে খেললেও ঘরোয়া ফুটবল লিগ নিয়ে আক্ষেপ সব সময়ই ছিল সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণাদের। সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে।

আগামী ডিসেম্বরে ছয় দল নিয়ে মেয়েদের ফুটবল লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম।

তার কথায়, ‘সব ঠিক থাকলে আমরা ১১ ডিসেম্বর থেকে ছয় দল নিয়ে মেয়েদের লিগ শুরু করার কথা ভাবছি। রমজানের আগেই লিগ শেষ হবে।’