মেয়ের ছবি শেয়ার করেন না কনীনিকা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
কনীনিকা বন্দ্যোপাধ্যায়
আপাতত তিনি অন্দরমহলে। তিন মাসের ছোট্ট মেয়ে কিয়ার সঙ্গে দিন কাটছে তার। মাঝে মাঝে রাত জাগছে কিয়া। আর মাকেও জাগিয়ে রাখছে সে। মায়ের কাছে অনেক নাম তার। বলছিলাম ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের কথা।
‘আসলে, আমার ছেলে দ্রোণের সঙ্গে মিলিয়ে নাম রাখব ভেবেছিলাম। তারপর কিয়া রাখা হল। আমি যদিও মন, মোমো অনেক নামে ডাকি,’ আনন্দের সঙ্গে বললেন কনীনিকা।
মা হলে জীবনটাই বদলে যায়। সেটা বোঝাতে গিয়ে বললেন, ‘‘আমি এতদিন বাড়িতে। খুব একটা বেরোচ্ছি না, এটা তো ভাবাই যায় না। কিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই দিন কেটে যায় আমার। এক এক সময় ওর এক এক রকম আচরণ। কেমন একটা ছবি তৈরি করে।’’
এবার কাজে ফিরতে চান তিনি। তার বিশ্বাস,‘অন্দরমহল’ বা ‘মুখার্জিদার বউ’-এ তার পারফরম্যান্স মানুষ আজও মনে রেখেছে। সেই জায়গা থেকেই তিনি ইন্ডাস্ট্রিতে আবার কাজ পাবেন।
তিনি বললেন, ‘মা হওয়ার জন্য ছুটি নিয়েছিলাম। আমি জানি, চাইলেই সঙ্গে সঙ্গে কাজ পাব বিষয়টা তেমন নয়। সময় লাগবে। আমাকেও তো মেয়ের কাছ থেকে কাজের জন্য বেরিয়ে আসতে হবে।’
অভিনেত্রী মা হলে কাজ পেতে অসুবিধা হয়? এমন প্রশ্নের উত্তরে কনীনিকা বলেন, 'নাহ। এখন আর সে সময় নেই। ঋতুদি আমার সবচেয়ে বড় ইনস্পিরেশন। দুই সন্তানের মা হয়েও কেমন একনাগাড়ে কাজ করে চলেছে ঋতুদি,’।
কিয়ার ছবি শেয়ার করেন না কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘ও থাক না কিছুদিন নিজের জগতে। ওর মতো করে বড় হোক। একবার সোশ্যাল মিডিয়ায় ছবি দিলে আর রক্ষে নেই। রোজ ছবি দিতেই হবে। কিছু দিন যাক,’।
জনপ্রিয়তা নয়, নিজের মাতৃত্বের আলোয় কিয়াকে বড় করতে চান কনীনিকা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব