ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

‘মেয়ের বয়সী’ অভিনেত্রীকে বিয়ে করছেন আমির খান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৬ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৃতীয়বারের মতো সম্পর্কে জড়াতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। পাত্রী অচেনা কেউ নন, দঙ্গল সিনেমা খ্যাত বলি নায়িকা ফাতিমা সানা শেখ। আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। তাদের বিয়ে হয়েছিল ১৯৮৬ সালের ১৮ এপ্রিল।

তাদের বিচ্ছেদ ঘটে ২০০২ সালে। ১৬ বছরের সংসারে জুনায়েদ নামে একটি পুত্র এবং ইরা নামে একটি মেয়ে হয়।

এরপর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাওয়ের জন্ম হয়। ২০২০ সালে তাদের সংসারের ১৫ বছরের মাথায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রথম বিবাহ বিচ্ছেদের প্রায় তিন বছরের মাথায় দ্বিতীয় বিবাহ বন্ধনে জড়ান আমির। প্রথম বারের মতো এবারও দ্বিতীয় বিচ্ছেদের তিন বছর পর তৃতীয় বিয়ে করতে চলেছেন তিনি।
আমির, ফাতিমার কেউই তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এ বিষয়ে মুখ খুলেছেন বলিপাড়ার সিনেমা সমালোচক কামাল আর খান।
তিনি টুইটারে লিখেছেন, ‘খুব শিগগিরই নিজের মেয়ের বয়সী ফাতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির। ’
টুইটারে এ পোস্ট ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই। অনেক নেটিজেন এ খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।