মেয়ে বিদেশে পড়তে যাওয়ায় পরিবার ‘একঘরে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
নুরুন্নাহার চৌধুরী ঝর্ণা। ছবি: সংগৃহীত
মেয়ে আমেরিকায় উচ্চশিক্ষা নিতে যাওয়ার অভিযোগে এক পরিবারকে একঘরে করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদ কমিটির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
বিদেশে গিয়ে ওই মেয়ে ছোট পোশাক পরে ফেসবুকে ছবি দিচ্ছে, নাস্তিক হয়ে গেছে, এমনকি ভিন্নধর্মের ছেলেকে বিয়েও করেছেন। এমন সব উদ্ভট কারণও দেখানো হয়েছে।
এ ঘটনায় সোমবার কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে পরিবারটি।
জানা গেছে, উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল হাই চৌধুরী গুলাবের মেয়ে নুরুন্নাহার চৌধুরী ঝর্ণা উচ্চশিক্ষার জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আর এ কারণেই নাকি গ্রামে তার পরিবারকে সমাজচ্যুত করা হয়।
ঝর্ণা বলেন, ‘গত ২৬ ডিসেম্বর আমি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসি। ২৭ ডিসেম্বর থেকে স্থানীয় একটি মৌলবাদী গোষ্ঠী ফেসবুকে আমাকে নিয়ে কুৎসা রটাতে থাকে। বিদেশে এসে ছোট কাপড় পরছি, নাস্তিক হয়ে গেছি, এই-সেই নানা গল্প তারা তাদের মতো বানাতে থাকে।’
ঝর্ণা জানান, এর পরের দিন ২৮ ডিসেম্বর স্থানীয় ভাটেরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চায়েত কমিটি তার বাবার বিরুদ্ধে সালিস বৈঠক ডাকেন।
তিনি বলেন, ‘অতি উৎসাহী কিছু মানুষ স্থানীয় মসজিদে আমাকে নিয়ে বিচার ডাকেন। বিচারে না যাওয়ায় আমার পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়েছে। এ খবর পেয়ে মসজিদ কমিটির সেক্রেটারি আমিন মিয়াকে জিজ্ঞেস করি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ কী’?
জবাবে তিনি বলেন, ‘আমি আমেরিকায় এসে আমার এলাকার সনাতন ধর্মাবলম্বী একজনকে বিয়ে করেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তা ছাড়া আমার বাবা কেন তাদের নির্দেশ মানেননি, তাই আমাদের এক ঘরে করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে পঞ্চায়েত কমিটির সভাপতি মাখন মিয়া এবং সাধারণ সম্পাদক আমিন মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা রিসিভ করেননি।
এ ঘটনার পর মঙ্গলবার রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী দুপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এর আগে ইউএনও বলেছিলেন, সামাজিকভাবে ওই পরিবারকে যেন কোনো ধরনের হয়রানি না করা হয় তার জন্য অভিযোগ পাওয়ার পরপরই তিনি মসজিদ কমিটিকে সতর্ক করে দিয়েছেন। এ ছাড়া ঝর্ণার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানাকেও নির্দেশ দেয়া হয়েছে।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন







