‘মোখা’ তাণ্ডবে তলিয়ে যাবে সেন্টমার্টিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৩ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখা ছয় ঘণ্টা তাণ্ডব চালাবে। তলিয়ে যাবে পুরো দ্বীপ। ইতোমধ্যে ১০ ফুট উচ্চতার জোয়ার শুরু হয়েছে। এতে করে জলোচ্ছ্বাসের শঙ্কা। আবহাওয়া অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়াবিদদের তথ্য মতে, ঘূর্ণিঝড় মোখা সরাসরি আঘাত হানবে সেন্টমার্টিন উপকূলে। দ্বীপটিতে ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাবে মোখা। ঝুঁকির মধ্যে রয়েছে ওই এলাকার ৫ লাখ মানুষ।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, সেন্টমার্টিন দ্বীপের মানুষদের জীবন হুমকির সম্মুখীন। যারা সেন্টমার্টিন দ্বীপ ত্যাগ করতে পারেননি (ইচ্ছা থাকা সত্ত্বেও) সেসব মানুষকে সন্ধ্যা ৬টার মধ্যে উদ্ধার করা প্রয়োজন। ঘূর্ণিঝড় মোখা প্রথম আঘাত করবে সেন্টমার্টিনে।
৮ কিলোমিটারের দ্বীপ সেন্টমার্টিন। টেকনাফ থেকে ৮ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপে জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে।
সেন্টমার্টিন দ্বীপ সমতল ও সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৩ দশমিক ৬ মিটার ওপরে। মূল ভূখ- ও দ্বীপের মধ্যবর্তী নয় দশমিক ৬৬ কিলোমিটার প্রশস্ত প্রণালি দ্বীপের দক্ষিণ-পশ্চিমের উন্মুক্ত সাগরের তুলনায় অনেক অগভীর। মূল দ্বীপ ছাড়াও এখানে ১০০ থেকে ৫০০ বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক বিজ্ঞানী ড. আব্দুল মান্নান বলেন, মোখার প্রভাবে সেন্টমার্টিন দ্বীপ পানির নিচে চলে যাবে, এটা নিশ্চিত। মোখা উপকূলে আসার সঙ্গে সঙ্গেই জলোচ্ছ্বাস শুরু হবে। জোয়ার ও জলোচ্ছ্বাস মিলিয়ে ২০ থেকে ২২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার শঙ্কা রয়েছে। আর সেন্টমার্টিনে এ উচ্চতার জলোচ্ছ্বাস হলে পুরো দ্বীপটি পানির নিচে তলিয়ে যাবে।’
আবহাওয়াবিদ আরও বলেন, ‘তবে, ঘূর্ণিঝড় সেন্টমার্টিনের ওপর দিয়ে গেলেও দ্বীপটিতে কিছু সুবিধা আছে। কারণ, আমরা এখন পর্যন্ত যেভাবে দেখছি তাতে ঘূর্ণিঝড়ের বাম পাশে পড়ে যায় সেন্টমার্টিন। এছাড়া, সেন্টমার্টিনে তলিয়ে গেলেও কিন্তু পানি বের হয়ে যাবে।
‘তবে, মিয়ানমার উপকূলে জলোচ্ছ্বাসের উচ্চতা অনেক বেশি হবে। কারণ, মিয়ানমার ঘূর্ণিঝড় মোখার ডান পাশে হওয়াতে এর ওপর প্রভাবটা বেশি হবে। বিশেষ করে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলো ডান পাশে বেশি প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কিছুটা কম ক্ষতিগ্রস্ত হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







